দেড় দশকে এত কম দফায় ভোট পশ্চিমবঙ্গে
কলকাতা, ১৫ মার্চ, (হি.স.): ২৩ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের যুদ্ধ। এবার উল্লেখযোগ্যভাবে দফা কমে এল ২-এ, যা গত বিধানসভা ভোটের তুলনায় চার ভাগের এক ভাগ! ২০১১ থেকে এত কম দফায় শেষ ১৫ বছরে ভোট হয়নি। ২০১১-র বিধানসভা নির্বাচন হয়
দেড় দশকে এত কম দফায় ভোট পশ্চিমবঙ্গে


কলকাতা, ১৫ মার্চ, (হি.স.): ২৩ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের যুদ্ধ। এবার উল্লেখযোগ্যভাবে দফা কমে এল ২-এ, যা গত বিধানসভা ভোটের তুলনায় চার ভাগের এক ভাগ!

২০১১ থেকে এত কম দফায় শেষ ১৫ বছরে ভোট হয়নি। ২০১১-র বিধানসভা নির্বাচন হয়েছিল ৬ দফায়। ২০১৪-র লোকসভা নির্বাচন হয়েছিল ৫ দফায়। ৭ দফায় হয়েছিল ২০১৬-র বিধানসভা ও ২০১৯-এর লোকসভা নির্বাচন। ২০২১-এর বিধানসভা নির্বাচন হয় ৮ দফায়। ৭ দফায় হয়েছিল ২০২৪-এর লোকসভা নির্বাচন। এবার সেখানে এক ধাক্কায় কমে হল ২ দফা। ৩ দফায় ভোট হয়েছিল ২০০৯-এ, বাম আমলে। তার আগে ২০০৪ লোকসভা ও ২০০১ বিধানসভা নির্বাচন হয়েছিল ১ দফায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande