
আগরতলা, ১৫ মার্চ (হি.স.) : ৫৬-ধর্মনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্রের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোট গননা করা হবে আগামী ৪ মে। ভারতের নির্বাচন কমিশন থেকে এক প্রেস নোটে এই সংবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রয়াণে ৫৬-ধর্মনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভারতের নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে উপনির্বাচন সম্পর্কিত গেজেট নোটিফিকেশন আগামীকাল ১৬ মার্চ প্রকাশিত হবে।
উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হচ্ছে আগামী ২৩ মার্চ। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ২৪ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ২৬ মার্চ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ