এলপিজি সংকটের ভুয়ো বার্তা পাঠিয়ে নতুন প্রতারণার ফাঁদ সাইবার প্রতারকদের
শিমলা, ১৫ মার্চ (হি.স.) : হিমাচল প্রদেশে এলপিজি গ্যাসের ঘাটতি নিয়ে চলা খবরের মাঝেই সক্রিয় হয়ে উঠেছে সাইবার প্রতারকরা। পরিস্থিতির সুযোগ নিয়ে মানুষকে ভয় দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে তারা। মোবাইলে ভুয়ো বার্তা পাঠিয়ে বলা হচ্ছে, এলপিজির পেমেন্ট
এলপিজি সংকটের ভুয়ো বার্তা পাঠিয়ে নতুন জাল সাইবার প্রতারকদের


শিমলা, ১৫ মার্চ (হি.স.) : হিমাচল প্রদেশে এলপিজি গ্যাসের ঘাটতি নিয়ে চলা খবরের মাঝেই সক্রিয় হয়ে উঠেছে সাইবার প্রতারকরা। পরিস্থিতির সুযোগ নিয়ে মানুষকে ভয় দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে তারা। মোবাইলে ভুয়ো বার্তা পাঠিয়ে বলা হচ্ছে, এলপিজির পেমেন্ট বাকি রয়েছে বা কেওয়াইসি অসম্পূর্ণ, দ্রুত ব্যবস্থা না নিলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে।

শিমলা পুলিশের সাইবার সেলের মতে, অনেকের কাছে এসএমএস, হোয়াটসঅ্যাপ ও ই-মেলের মাধ্যমে এমন বার্তা পাঠানো হচ্ছে, যার সঙ্গে একটি লিঙ্কও দেওয়া থাকে। সেখানে দ্রুত লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করা বা তথ্য আপডেট করার কথা বলা হয়। এলপিজি ঘাটতির খবরের কারণে অনেকেই আতঙ্কে ওই লিঙ্কে ক্লিক করে বসছেন।

রবিবার সাইবার পুলিশের সতর্কবার্তা দিয়ে জানান , কেউ ওই ভুয়ো লিঙ্কে ক্লিক করলেই মোবাইল ফোন হ্যাক হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এরপর প্রতারকরা মোবাইলে থাকা ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্যের নাগাল পেতে পারে এবং ভুক্তভোগীর অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করতে পারে। অনেক ক্ষেত্রে অনুমতি ছাড়াই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুরোধও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সাইবার সেলের মতে, বিভিন্ন অজুহাতে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা চলছে। কোথাও বলা হচ্ছে এলপিজির কেওয়াইসি অসম্পূর্ণ, কোথাও আবার আধার লিঙ্ক করার বার্তা পাঠানো হচ্ছে, আবার কোথাও বলা হচ্ছে গ্যাস সরবরাহ চালু রাখতে দ্রুত পেমেন্ট করতে হবে। এসব বার্তার সঙ্গে থাকা লিঙ্কই আসলে প্রতারণার ফাঁদ।

এই বিষয়ে রবিবার সাইবার ক্রাইমের ডিআইজি রোহিত মালপানি সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এলপিজি বা অন্য কোনও সরকারি পরিষেবা সংক্রান্ত সন্দেহজনক বার্তা পেলে তার লিঙ্কে ক্লিক করা উচিত নয়। গ্যাস সংস্থাগুলি এভাবে লিঙ্ক পাঠিয়ে পেমেন্ট নেয় না বলেও তিনি স্পষ্ট করেছেন।

পুলিশের পরামর্শ, এ ধরনের বার্তা পেলে প্রথমে সংশ্লিষ্ট গ্যাস এজেন্সি বা সরকারি ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করতে হবে। পাশাপাশি কেউ সাইবার প্রতারণার সন্দেহ করলে বা এর শিকার হলে দ্রুত সাইবার হেল্পলাইন ১৯৩০ নম্বরে অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande