দিল্লির নেচার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪০-এর বেশি দোকান, হতাহতের খবর নেই
নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.) : দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার নেচার বাজারে রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাজারের একাধিক ছোট দোকানকে গ্রাস করে। দমকল সূত্রে জানা গেছে, প্রায় ৪০ থেকে ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
দিল্লির নেচার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪০-এর বেশি দোকান, হতাহতের খবর নেই


নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.) : দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার নেচার বাজারে রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাজারের একাধিক ছোট দোকানকে গ্রাস করে। দমকল সূত্রে জানা গেছে, প্রায় ৪০ থেকে ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

দিল্লি দমকল বিভাগের জনসংযোগ আধিকারিক রাজিন্দর আটওয়াল জানান, রবিবার সকাল প্রায় ৭টা ৩৭ মিনিটে কন্ট্রোল রুমে আগুন লাগার খবর আসে। ঘটনাস্থলটি আম্বেদকর কলোনি এলাকায়, আন্ধেরিয়া মোড়ের দিল্লি হাটের কাছে এবং ছত্তরপুর মেট্রো স্টেশনের নিকটে অবস্থিত।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের একাধিক গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দমকল আধিকারিকদের মতে, আগুনে বাজারের প্রায় ৪০টির বেশি ছোট দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। দোকানগুলিতে থাকা সমস্ত জিনিস পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের বড় আর্থিক ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাজারে ভিড় কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। আগুন লাগার পর দীর্ঘ সময় ধরে এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, ফলে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল বিভাগ জানিয়েছে, কুলিং অপারেশন শেষ হওয়ার পর আগুন লাগার কারণ নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে|

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande