ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল তিন বাইক আরোহীর
ফারুখাবাদ, ১৫ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের ফারুখাবাদ জেলায় ডাম্পারের ধাক্কায় বাইক আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে নবাবগঞ্জ থানার অন্তর্গত চৌরাস্তায় এই দুর্ঘটনা ঘটে। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ব
দুর্ঘটনা


ফারুখাবাদ, ১৫ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের ফারুখাবাদ জেলায় ডাম্পারের ধাক্কায় বাইক আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে নবাবগঞ্জ থানার অন্তর্গত চৌরাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। রাজস্থানের নম্বরযুক্ত বালিভর্তি ডাম্পারটি ধাক্কার পরে একটি গাছের ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে সেখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

মৃতদের পরিচয় পুষ্পেন্দ্র (২০), অর্পিত যাদব (১৮) এবং নিশু (১৫) হিসেবে জানা গেছে। তারা উত্তর প্রদেশের এটাওয়া জেলার নয়া থানার নয়া গ্রামের বাসিন্দা। তারা পরস্পরের আত্মীয় (ভাই)। বাড়ি থেকে জমিতে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন তাঁরা।

তাঁদের পরিবারের সদস্যদের খবর দেয় পুলিশ। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজীব কুমার জানিয়েছেন, দুর্ঘটনার পর ডাম্পার চালক পলাতক। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ওই চৌরাস্তায় গতি নিয়ন্ত্রণকারী ব্রেকার ও উঁচু আলোর ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande