পির কি গলিতে তুষারপাত, মুঘল রোডে যান চলাচল বন্ধ
শ্রীনগর, ১৫ মার্চ (হি.স.) : পির কি গলি এলাকায় নতুন করে তুষারপাত ও বৃষ্টির জেরে মুঘল রোডে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামীণ কাশ্মীরের ট্র্যাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, পির কি গলিতে তুষারপাত এবং রাস্তায় খারাপ আবহাওয়ার পরিস্
পির কি গলিতে তাজা তুষারপাত, মুঘল রোডে যান চলাচল বন্ধ


শ্রীনগর, ১৫ মার্চ (হি.স.) : পির কি গলি এলাকায় নতুন করে তুষারপাত ও বৃষ্টির জেরে

মুঘল রোডে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

গ্রামীণ কাশ্মীরের ট্র্যাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, পির কি গলিতে তুষারপাত এবং রাস্তায় খারাপ আবহাওয়ার পরিস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই রাস্তা বন্ধ করা হয়েছে।

আরও জানা গেছে , পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রীদের মুঘল রোডে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা নিরাপদ ঘোষণা করে পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়ার আগে, সে বিষয়ে জানানো হবে বলেও জানানো হয়েছে ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande