
কলকাতা, ১৬ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘন্ট ঘোষণার পর এবার কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজি-কেও বদলে দিল নির্বাচন কমিশন। রাজ্যের নতুন ডিজিপি হচ্ছেন সিদ্ধিনাথ গুপ্ত। ডিজি ও আইজিপি (ভারপ্রাপ্ত) পদে তাঁকে নিয়োগ করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকারকে সরিয়ে নিয়োগ করা হয়েছে আইপিএস অফিসার অজয় নন্দকে।
রবিবার রাতেই রাজ্যের মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নিয়োগ করা হয় দুষ্মন্ত নারিওয়ালাকে। সরানো হয় রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। নতুন স্বরাষ্ট্রসচিব করা হয় সংঘমিত্রা ঘোষকে। তার পর সোমবার সকালে আরও রদবদলের ঘোষণা করা হল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ