
নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): তৃণমূল কংগ্রেস সরকারের কঠোর সমালোচনা করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে এবার জঙ্গলরাজ সরকারের অবসান অবশ্যম্ভাবী। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেছেন, পশ্চিমবঙ্গে এবারের ভোটে জিতবে বিজেপি।
সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খগেন মুর্মু বলেন, আমাদের আশা রয়েছে, জনগণেরও বিশ্বাস রয়েছে, এবার বিজেপি সরকার গঠন করবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হবে, একটি ডাবল ইঞ্জিন সরকার গঠিত হবে। যে সরকার জঙ্গলরাজ তৈরি করেছিল, তাদের উৎখাত করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ