বিদেশি নাগরিকের সন্ধানের জন্য অভিবাসন তথ্য মিলিয়ে দেখার প্রক্রিয়া শুরু : দেবেন্দ্র ফড়নবিস
মুম্বই, ১৭ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস মঙ্গলবার বলেন, রাজ্য সরকার ভিসার মেয়াদ শেষ হওয়া বা শর্ত লঙ্ঘন করা বিদেশি নাগরিকের সন্ধানের জন্য অভিবাসন তথ্য ফের মিলিয়ে দেখার এক প্রক্রিয়া শুরু করেছে। এছাড়াও রাজ্য বিধানসভায় এ দি
বিদেশি নাগরিকের সন্ধানের জন্য অভিবাসন তথ্য মিলিয়ে দেখার প্রক্রিয়া শুরু : দেবেন্দ্র ফড়নবিস


মুম্বই, ১৭ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস মঙ্গলবার বলেন, রাজ্য সরকার ভিসার মেয়াদ শেষ হওয়া বা শর্ত লঙ্ঘন করা বিদেশি নাগরিকের সন্ধানের জন্য অভিবাসন তথ্য ফের মিলিয়ে দেখার এক প্রক্রিয়া শুরু করেছে। এছাড়াও রাজ্য বিধানসভায় এ দিন বক্তৃতার সময়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানান, মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই রাজ্যে মাদক সম্পর্কিত মামলায় ধরা পড়া ৬৯ জন বিদেশি নাগরিককে চিহ্নিত করেছে এবং তাদের বহিষ্কার করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande