অসমজুড়ে ঝড়ের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি
গুয়াহাটি, ১৭ মাৰ্চ (হি.স.) : প্ৰবল ঝড়, শিল সহ বৃষ্টি, ব্ৰজ্ৰপাতে গোটা অসম জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বুধবার ভোররাতে কয়েক ঘণ্টা গোটা রাজ্য জুড়ে তাণ্ডব করেছে ঝড়, ভারী বৃষ্টি। অসংখ্য বসতঘরের টিনের চাল ও বাঁশের বেড়া উড়ে গেছে, বহু বাড়ি পুরোপুরি
অসমে ঝড়ের তাণ্ডব


গুয়াহাটি, ১৭ মাৰ্চ (হি.স.) : প্ৰবল ঝড়, শিল সহ বৃষ্টি, ব্ৰজ্ৰপাতে গোটা অসম জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বুধবার ভোররাতে কয়েক ঘণ্টা গোটা রাজ্য জুড়ে তাণ্ডব করেছে ঝড়, ভারী বৃষ্টি।

অসংখ্য বসতঘরের টিনের চাল ও বাঁশের বেড়া উড়ে গেছে, বহু বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে বহু পরিবার খোলা আকাশের নীচে থাকতে বাধ্য হয়েছে। গাছ পড়ে ও ধ্বংসাবশেষে রাস্তা বন্ধ হয়ে গেছে বহু এলাকায়। মরশুমি ফসলের গুরুত্বপূর্ণ বৃদ্ধির সময় এই দুর্যোগে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

ভোররাত প্রায় দুটার দিকে বরাক থেকে ব্রহ্মপুত্র উপত্যকায় ঝড় আঘাত হানে। কারবি আংলঙের খেরনি থানার অন্তর্গত বিভিন্ন এলাকা হাওয়াইপুর, জিরিবাসা, মাইলু বাজার, বেলবাড়ি, ওয়াটিজর, খেরনি চারালি, গোহাঁইগাঁও, রানাইমা প্রভৃতি অঞ্চলের মানুষ দিশাহারা হয়ে গেছেন। গমের ক্ষেত ও চাষকৃত সবজি জমিতে লুটিয়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ লাইন ছিঁড়ে গেছে এবং পুরো এলাকা অন্ধকারে ডুবে গেছে। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে বলে বিভাগীয় সূত্ৰে জানা গেছে।

প্রচণ্ড ঝড়ের বিপর্যয়ের মুখে পড়েছে, তিনসুকিয়া, কামরূপ, হোজাই, নগাঁও, শোণিতপুর, গোয়ালপাড়া, বাকসা, বরপেটা প্রভৃতি রাজ্যের অধিকাংশ জেলা। তিনসুকিয়া জেলার ফিলোবাড়িতে প্রবল ঝড়ে বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বহু এলকায় গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। ডুমডুমা রাজস্ব সার্কলের গাভরুভেটি ও ফিলোবাড়ি এলাকার গৌরীপুর, রংপুর, মোগাম্বস্তির মতো গ্রামগুলি প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে এ খবর লেখা কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande