তৃণমূলে যোগ দিলেন বিশ্বের সর্ব কনিষ্ঠ প্রধান শিক্ষক বাবর আলি
কলকাতা, ১৭ মার্চ (হি.স.): বিশ্বের সর্ব কনিষ্ঠ প্রধান শিক্ষক বাবর আলি তৃণমূলে যোগ দিলেন।মঙ্গলবার সমাজ মাধ্যমে এই পরিচয় দিয়ে বাবরের যোগদানের খবর জানিয়েছে তৃণমূল। মাত্র ন’ বছর বয়সে স্কুল খুলে স্কুলছুটদের শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন বেলডাঙার ভা
তৃণমূলে যোগ দিলেন বিশ্বের সর্ব কনিষ্ঠ প্রধান শিক্ষক বাবর আলি


কলকাতা, ১৭ মার্চ (হি.স.): বিশ্বের সর্ব কনিষ্ঠ প্রধান শিক্ষক বাবর আলি তৃণমূলে যোগ দিলেন।মঙ্গলবার সমাজ মাধ্যমে এই পরিচয় দিয়ে বাবরের যোগদানের খবর জানিয়েছে তৃণমূল। মাত্র ন’ বছর বয়সে স্কুল খুলে স্কুলছুটদের শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন বেলডাঙার ভাবতার বাবর আলি। মঙ্গলবার তিনি তৃণমূলে যোগ দেন। এ দিন দুপুরে তৃণমূলের জেলা নেতৃত্বের তরফে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।

সালটা ২০০২। নিজের বাড়ির উঠানে পাঠশালা খুলেছিলেন সেই সময় বছর ৯-এর বালক বাবর আলি। নাম দিয়েছিলেন ‘আনন্দ শিক্ষা নিকেতন’। কোনও সরকারি সাহায্য ছাড়াই বেলডাঙা ১ ব্লকের ভাবতা গ্রাম-সহ এলাকার গরিব বাচ্চাদের সেই পাঠশালা ২৪ বছর ধরে আজও চলছে। উল্লেখ্য, ২০০২ সালে বাবরের সেই উদ্যোগ দেখতে পাঠশালায় গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ক্রমশ পশ্চিমবঙ্গ ছাড়িয়ে দিল্লিতেও পৌঁছে যায় বাবরের পাঠশালার খবর। ২০২০ সালে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাবরের ভূয়সী প্রশংসা করে তাঁকে সংবর্ধনা দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande