
ভুবনেশ্বর, ১৭ মার্চ (হি.স.): রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর পুরীর শ্রী জগন্নাথ মন্দির দর্শনে গেলেন দিলীপ রায়। মঙ্গলবার নবনির্বাচিত সাংসদ পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে গিয়ে ভগবানের অর্চনার পরে কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। সাংবাদিকদের তিনি বলেন, নিজের জয় সম্পর্কে তিনি আত্মবিশ্বাসী ছিলেন এবং নির্বাচনের প্রায় দুই মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। ভগবানের আশীর্বাদই তাঁকে জনগণের সেবা এবং ওড়িশার উন্নয়নের জন্য কাজ করার শক্তি ও সাহস জুগিয়েছে। দিলীপ রায় বলেন, তাঁকে যেসব বিধায়ক ভোট দিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি অন্য পক্ষের বিধায়কের ক্রস-ভোট-এর জন্য তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ