রাজস্থানে ডিজে গানে নাচা নিয়ে বিবাদ, ছুরির আঘাতে এক যুবকের মৃত্যুর অভিযোগ
সওয়াই মাধোপুর, ১৭ মার্চ (হি.স.): রাজস্থানের সওয়াই মাধোপুর জেলায় ছুরির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় একটি বিয়ের শোভাযাত্রা চলাকালীন ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম বিশাল (২৮)।
রাজস্থানে ডিজে গানে নাচা নিয়ে বিবাদ, ছুরির আঘাতে এক যুবকের মৃত্যুর অভিযোগ


সওয়াই মাধোপুর, ১৭ মার্চ (হি.স.): রাজস্থানের সওয়াই মাধোপুর জেলায় ছুরির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় একটি বিয়ের শোভাযাত্রা চলাকালীন ঘটনাটি ঘটেছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম বিশাল (২৮)। তিনি কোটার শাকারপুরা এলাকার থার্মাল স্কোয়ারের কালি বস্তির বাসিন্দা। তিনি একটি বিয়েতে যোগ দিতে সওয়াই মাধোপুরে এসেছিলেন। মানটাউন থানা এলাকায় একটি বিয়ের শোভাযাত্রা চলাকালীন ডিজে গানের তালে নাচা নিয়ে তার সঙ্গে কিছু যুবকের তর্কাতর্কি শুরু হয়। তর্কাতর্কি পরে হাতাহাতিতে রূপ নেয়। যুবকেরা বিশালকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও উপস্থিত অন্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande