রাজনীতিতে বাংলার প্রাক্তন পেসার শিবশঙ্কর পাল, যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে
কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লা ও অশোক দিন্দার পর বাংলার আরও এক প্রাক্তন ক্রিকেটার নাম লেখালেন রাজনীতির ময়দানে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বাংলার প্রাক্তন পেসার তথা রঞ্জি ট্রফি দলের বোলিং কোচ শিবশঙ্কর পাল। এদি
রাজনীতিতে বাংলার প্রাক্তন পেসার শিবশঙ্কর পাল, যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে


কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লা ও অশোক দিন্দার পর বাংলার আরও এক প্রাক্তন ক্রিকেটার নাম লেখালেন রাজনীতির ময়দানে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বাংলার প্রাক্তন পেসার তথা রঞ্জি ট্রফি দলের বোলিং কোচ শিবশঙ্কর পাল। এদিন তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে ঘাসফুল শিবিরে নাম লেখান তিনি।

দলে যোগ দিয়েই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শিবশঙ্কর জানান, “খেলা হবে”। ময়দানের মানুষ হিসেবে খেলাধুলাই তাঁর পরিচিতি। রাজনৈতিক মহলের ধারণা, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন তিনি। শিবশঙ্কর মূলত কোচবিহার জেলার তুফানগঞ্জ কেন্দ্রের বাসিন্দা। সেই কারণে ওই কেন্দ্র থেকেই তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা এখনও ঘোষণা না হওয়ায় বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত কিছু জানা যায়নি।

রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে দীর্ঘ সময় দাপটের সঙ্গে বোলিং করেছেন শিবশঙ্কর পাল। পরবর্তী সময়ে কোচ হিসেবেও সাফল্য পেয়েছেন। এবার সেই অভিজ্ঞতার ঝুলি নিয়ে নির্বাচনী পিচে তিনি কতটা সফল হন, এখন সেটাই দেখার।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande