
হাওড়া, ১৭ মার্চ (হি.স.) : গ্রামীণ হাওড়ায় বেশ কিছু আসনে প্রার্থী পরিবর্তন করল তৃণমূল। ডোমজুড়ে বিধায়ক কল্যাণ ঘোষকে সরিয়ে প্রার্থী করা হয়েছে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তাপস মাইতিকে। জগৎবল্লভপুরে বিধায়ক সীতানাথ ঘোষও টিকিট পাননি। তাঁর পরিবর্তে প্রার্থী ডোমজুড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুবীর চট্টোপাধ্যায়। উলুবেড়িয়া উত্তরে নির্মল মাজির জায়গায় প্রার্থী করা হয়েছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিমল দাসকে। উলুবেড়িয়া পূর্বে বিদেশ বসুর বদলে প্রার্থী ঋতব্রত বন্দ্যপাধ্যায়। টিকিট পাননি শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডলও। তাঁর জায়গায় টিকিট পেয়েছেন শ্যামপুর ২ পঞ্চায়েত সমিতির সহ–সভাপতি নদেবাসী জানা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ