শাসকদলে তারকাদের কদর কি কমল, প্রশ্ন নানা মহলে
কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): শোনা যাচ্ছিল, এবার হয়তো তৃণমূলের টিকিটে দেখা যেতে পারে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কিংবা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। তবে প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল, এবার আর কোনও নতুন টলিউডি
শাসকদলে তারকাদের কদর কি কমল, প্রশ্ন নানা মহলে


কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): শোনা যাচ্ছিল, এবার হয়তো তৃণমূলের টিকিটে দেখা যেতে পারে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কিংবা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। তবে প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল, এবার আর কোনও নতুন টলিউডি চমক নয়! বরং পুরনোদের উপরেই আস্থা রাখলেন তৃণমূল নেত্রী।

টিকিট পেলেন না দুই তারকা-বিধায়ক কাঞ্চন মল্লিক, চিরঞ্জিৎ। রাজনৈতিক মহলের একাংশের মতে, শাসকদল তৃণমূল এবার চমকে নয়, বরং কাজের মানের ভিত্তিতেই প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।

লোকসভা হোক কিংবা বিধানসভা নির্বাচন, বারবারই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রার্থী তালিকায় রেখেছেন তারকা চমক। এমনকী গত লোকসভা নির্বাচনে রচনা বন্দোপাধ্যায় থেকে ইউসুফ পাঠানকে টিকিট দিয়ে চমকে দিয়েছিল শাসকদল তৃণমূল। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেও তাই তারকা প্রার্থী নিয়ে জল্পনা ছিল তুঙ্গে।

বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, কাজের মানই শেষ কথা। যে কাজ করবে, দল তার পাশে থাকবে। জনতার কাজ না করলে দলে ঠাঁই নেই। সেই সূত্রেই ছাব্বিশের বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হল। স্রেফ ভাবমূর্তি বা মুখের উপর ভরসা নয়, কাজের মানই শেষ কথা। আর তাই মন্ত্রীও এবার বাদ পড়লেন ভোটের লড়াই থেকে।

হিসেব বলছে, তৃণমূলের ঘোষিত ২৯১ জন প্রার্থীর মধ্যে ৭৪ জন বিধায়কের টিকিট হাতছাড়া হয়েছে। আসন বদল করে নতুন করে পরীক্ষার মুখে ফেলা হয়েছে অন্তত ১৫ জন বিধায়ককে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande