গোয়ালপাড়ায় সড়ক দুর্ঘটনা, হত এক
গোয়ালপাড়া (অসম), ১৮ মাৰ্চ (হি.স.) : গোয়ালপাড়া জেলার বুক চিরে ধাবিত ১৭ নম্বর জাতীয় সড়কে আজ বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, গোয়ালপাড়ার বলবলা চান্দামারি এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কের ওপর একটি সেতুর রেলিং ভে
গোয়ালপাড়ায় সড়ক দুর্ঘটনা, হত এক


গোয়ালপাড়া (অসম), ১৮ মাৰ্চ (হি.স.) : গোয়ালপাড়া জেলার বুক চিরে ধাবিত ১৭ নম্বর জাতীয় সড়কে আজ বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জানা গেছে, গোয়ালপাড়ার বলবলা চান্দামারি এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কের ওপর একটি সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।

লক্ষ্মীপুরের গাইবান্ধা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। স্থানীয় লোকজন দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে নামেন। সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে অকুস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায় পুলিশ।

এ খবর লেখা পর্যন্ত দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের গোয়ালপাড়া সরকারি হাসপাতালে জন্য পাঠিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande