দেওয়াল লিখলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর
পূর্ব মেদিনীপুর, ১৮ মার্চ (হি.স.): তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে মঙ্গলবার। বুধবার থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন নন্দীগ্রামের প্রার্থী পবিত্র কর। একদা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন যে পবিত্র, এ বার তিনিই লড়ছেন শুভে
দেওয়াল লিখলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর


পূর্ব মেদিনীপুর, ১৮ মার্চ (হি.স.): তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে মঙ্গলবার। বুধবার থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন নন্দীগ্রামের প্রার্থী পবিত্র কর। একদা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন যে পবিত্র, এ বার তিনিই লড়ছেন শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ হয়ে। পবিত্র নন্দীগ্রামের ভূমিপুত্র। একুশের ভোটে বিজেপিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ছাব্বিশের ভোটের আগে সেই পবিত্র এসেছেন তৃণমূলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। তার পরেই হলেন নন্দীগ্রামের প্রার্থী। নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী হিসেবে পবিত্র করের নাম ঘোষণা হয় মঙ্গলবার। সেই নাম ঘোষণার পর বুধবার থেকে কর্মী সমর্থকদের নিয়ে নিজে হাতে দেওয়াল লিখন ও প্রচার শুরু করে দিয়েছেন তিনি। পবিত্র কর এ দিন বলেন, নাম ঘোষণা হওয়ার পরে এখানকার কর্মী ও সমর্থকেরা ঝাঁপিয়ে পড়েছেন। আমি শুধু সকলের সঙ্গ দিয়ে দেওয়াল লিখন ও প্রচার শুরু করেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande