মুম্বই-আগ্রা জাতীয় সড়কে পিকআপ ভ্যান উল্টে মৃত্যু ১২ বছরের বালকের, আহত ২০
সেন্ধওয়া, ১৭ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের সেন্ধওয়া জেলার মুম্বই-আগ্রা জাতীয় সড়কে মঙ্গলবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ১২ বছরের বালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন শ্রমিক, যাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গ
মুম্বই-আগ্রা জাতীয় সড়কে পিকআপ ভ্যান উল্টে মৃত্যু ১২ বছরের বালকের, আহত ২০


সেন্ধওয়া, ১৭ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের সেন্ধওয়া জেলার মুম্বই-আগ্রা জাতীয় সড়কে মঙ্গলবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ১২ বছরের বালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন শ্রমিক, যাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সলিকলা গ্রামের কাছে শ্রমিক বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে ২৫ জনেরও বেশি শ্রমিক ছিলেন। তাঁরা জামলি, লাওয়ানি ও আশপাশের এলাকা থেকে কাজের উদ্দেশ্যে রাজপুর যাচ্ছিলেন। দুর্ঘটনায় জামলি গ্রামের বাসিন্দা ১২ বছরের সীতেশ ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের গাড়ি থেকে বের করে হাসপাতালে পাঠান। ১৬ জনকে একটি হাসপাতালে ভর্তি করা হয়, তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অপর ৫ জনকে নারায়ণদাস হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক। ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande