প্রয়াগরাজে সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার তিন যুবক
প্রয়াগরাজ, ১৭ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় বড় সাফল্য পুলিশের । সোমবার রাতে শিবকুটি থানার একটি পুলিশ দল ছিনতাইয়ের একটি মামলায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া সোনার চেন এবং একটি বাইক বাজেয়াপ্ত হয়েছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের নাম শালু ,সোমেশ পান্ডে এবং বাদশাহ। তারা সবাই প্রয়াগরাজের থারওয়াই থানার অন্তর্গত এলাকার পাডিলা গ্রামের বাসিন্দা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ দলটি গঙ্গা নদীর কাছে অবস্থিত রাম-জানকী মন্দিরের কাছ থেকে তাদের গ্রেফতার করে। অভিযুক্তদের কাছ থেকে একটি সোনার চেইন এবং ঘটনায় ব্যবহৃত একটি বাইক উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন

 rajesh pande