
কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : বিজেপিকে অনুরোধ, গ্যাসের সংকট না করে, বাইরে থেকে লক্ষ লোক না এনে আসুন না, রাজনৈতিকভাবে লড়াই হোক। রবিবার প্রার্থীতালিকা ঘোষণার আগে এ কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “অহিংস ভাবে গণতন্ত্রের লড়াই হোক। কমিশনকে বলব, মুখ্যসচিব, ডিজি. এসপি সব বদলে দিলেন। খেলাটা বিজেপির কথায় না লড়ে সরাসরি আসুন না। মনে রাখবেন সব অফিসারই বাংলার অফিসার। বাংলার কাজ করে। এটা বাংলার অস্মিতা রক্ষার লড়াই। তারপরও বাংলার মানুষ জিতবে, দিল্লির লাড্ডু জিতবে না।”
তৃণমূলনেত্রী বলেন, “কোন অফিসার কোথায় কী কাজ করে কোথায় কী আছে সেগুলো তো অফিসাররা জানত। জলের সংকট জানত বাহিনীর লোকেরা কোথায় খাবে, তাদের জন্য গ্যাসের সংকট হলে? প্রধানমন্ত্রীর কথায় বলি, যা আঘাত করছেন তত প্রত্যাঘাত আসবে।”
তিনি বলেন, “বাঙালি অফিসারদের সরিয়ে দিয়েছেন। আর নন বেঙ্গলি আমার ভাই বোনদের সরিয়ে দিয়েছেন। যাদের এনেছেন তারা কি টাকা ভাগ করবে? এই ঈদের সময় এত লোককে সরালেন?
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত