'একজন মহিলা অফিসার, তাঁকে সরিয়ে দিল– আমার প্রতি এত রাগ' : মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : গ্যাস নেই কিন্তু ক্যাশ নিয়ে বসে আছে মিটিংয়ের জন্য। এই বদলিগুলো হয়েছে ক্যাশ ডিস্ট্রিবিউট করার জন্য। একজন মহিলা অফিসার, তাকে সরিয়ে দিল। আমার প্রতি এত রাগ?” মঙ্গলবার দলের প্রার্থীতালিকা ঘোষণার আগে এ কথা বলেন তৃণমূলপ্রার
'একজন মহিলা অফিসার, তাঁকে সরিয়ে দিল– আমার প্রতি এত রাগ' : মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : গ্যাস নেই কিন্তু ক্যাশ নিয়ে বসে আছে মিটিংয়ের জন্য। এই বদলিগুলো হয়েছে ক্যাশ ডিস্ট্রিবিউট করার জন্য। একজন মহিলা অফিসার, তাকে সরিয়ে দিল। আমার প্রতি এত রাগ?” মঙ্গলবার দলের প্রার্থীতালিকা ঘোষণার আগে এ কথা বলেন তৃণমূলপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

কমিশনকে তুলোধোনা করে তিনি বলেন, “মতুয়া বাদ, গুজরাটি বাদ, মাড়োয়ারি বাদ। হিন্দু ৫০% মারা গেছে। আপনারা টিকে থাকবেন তো? আমাদের কনফিডেন্স আছে আমরা জিতব, কারণ ৩৬৫ দিন আমরা মানুষের সঙ্গে আছি। প্ল্যান করে বসিয়েছে, জেল থেকে দেখবে। বর্ডার থেকে কাউকে ঢুকিয়ে বাংলায় যদি অসম্মান করেন তাহলে দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande