
মির্জাপুর, ১৭ মার্চ (হি.স.) : দেবী বিন্ধ্যবাসিনীকে দর্শন করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেবী বিন্ধ্যবাসিনীর দর্শন করেন। পাশাপাশি বিন্ধ্য করিডর প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন। এ দিন তিনি বলেন, এই প্রকল্পটি শুধুই পুণ্যার্থীদের জন্য সুযোগ-সুবিধার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।, সঙ্গে এটি বিন্ধ্যাচলের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বব্যাপী স্বীকৃতি এনে দেওয়ার একটি মাধ্যম হিসেবেও কাজ করবে। নবরাত্রির সময় বিন্ধ্য করিডর বিশ্বব্যাপী ভক্তদের আকর্ষণ করবে।
তিনি এও বলেন, ধর্মীয় পর্যটনকে উৎসাহিত করার পাশাপাশি বিন্ধ্য করিডর প্রকল্প আন্তর্জাতিক ক্ষেত্রে পুণ্যার্থী ও পর্যটকদের জন্য আকর্ষণ-এর কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এই প্রকল্পটি ভারতীয় সনাতন ঐতিহ্যর সঙ্গে আধুনিক স্থাপত্যের মেলবন্ধন। সঙ্গে বিলাসবহুল ও আরামদায়ক যাত্রাও সুনিশ্চিত করবে বিন্ধ্য করিডর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ