
সোনারপুর, ১৮ মার্চ (হি.স.): সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী হয়েছেন ফিরদৌসি বেগম। তাতে খুশির আবহ দলীয় কর্মীদের মধ্যে। খুশি তিনিও। এবারও জয় নিয়ে আশাবাদী ফেরদৌসি। মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে রাতেই তিনি দলীয় কর্মীদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়েন দেওয়াল লিখনে। এর আগে ফিরদৌসি তিনবার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন। এ বার চতুর্থবার নির্বাচনী ময়দানে লড়াইয়ে নেমেছেন তিনি।
মঙ্গলবার রাতে রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের দেওয়ালে ফিরদৌসির নাম লিখে তাঁর হয়ে প্রচার শুরু করেন তৃণমূলের কর্মীরা। সেখানে ফিরদৌসি ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাইউন্সিলার বরুণ দাসও। ভোটের প্রচারে বেরিয়ে ফিরদৌসি দলের কর্মী-সমর্থক এবং এলাকার লোকজনকে মিষ্টিও বিলি করেন। ফিরদৌসী বেগম বলেন, ‘প্রতিবারই তাঁর জয়ের ব্যবধান বেড়েছে। এ বারও সেই রেকর্ড বজায় থাকবে।’
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ