আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক কমিশনের
কলকাতা, ১৮ মার্চ (হি. স.) : এ রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে দুই দফায় বিধানসভা নির্বাচন ঘোষণা করা হয়েছে। ভোটপর্বের আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে চলছে দফায় দফায় বৈঠক। এই পরিপ্রেক্ষিতে বুধবারও মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জরুরি বৈঠক হয়। এদিনের বৈ
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক কমিশনের


কলকাতা, ১৮ মার্চ (হি. স.) : এ রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে দুই দফায় বিধানসভা নির্বাচন ঘোষণা করা হয়েছে। ভোটপর্বের আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে চলছে দফায় দফায় বৈঠক। এই পরিপ্রেক্ষিতে বুধবারও মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জরুরি বৈঠক হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ পর্যবেক্ষক এন কে মিশ্র। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক, অতিরিক্ত মহানির্দেশক (আইনশৃঙ্খলা), কলকাতার পুলিশ কমিশনার, আই জি (ট্রাফিক), সি আর পি এফ-এর (আই জি)। সব মিলিয়ে ৭ জন শীর্ষ পদাধিকারিক এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠক হয় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande