পুজো দিয়ে প্রচার শুরু, শ্রীভূমিতে দেওয়াল লিখলেন তৃণমূল প্রার্থী সুজিত বসু
উত্তর ২৪ পরগনা, ১৮ মার্চ (হি. স.): বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু বুধবার পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচার শুরু করলেন। এদিন দুপুরে লেকটাউন শ্রীভূমি এলাকায় নিজের বাড়িতে পুজো সেরে তিনি রামকৃষ্ণ সারদা মা উদ্
প্রচার শুরু


উত্তর ২৪ পরগনা, ১৮ মার্চ (হি. স.): বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু বুধবার পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচার শুরু করলেন। এদিন দুপুরে লেকটাউন শ্রীভূমি এলাকায় নিজের বাড়িতে পুজো সেরে তিনি রামকৃষ্ণ সারদা মা উদ্যানে গিয়ে রামকৃষ্ণ দেব ও মা সারদার পুজো দেন।পুজোর পরই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে নেমে পড়েন তিনি। এলাকাতেই দেওয়াল লেখার মাধ্যমে প্রচারের সূচনা করেন সুজিত বসু। সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাঁদের থেকে সমর্থন প্রার্থনা করেন। এদিন প্রচারের শুরুতেই সুজিত বসু জানান, মানুষের সমর্থন ও দলের সংগঠনকে ভরসা করেই তিনি নির্বাচনী লড়াইয়ে নামছেন। পাশাপাশি তাঁর প্রচারে একাধিক চমক থাকবে বলেও ইঙ্গিত দেন তিনি, যদিও সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। প্রচারের প্রথম দিনেই কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande