টিকিট পেয়েই প্রচারে তৃণমূলের একাধিক প্রার্থী
কলকাতা, ১৮ মার্চ (হি.স.): মঙ্গলবার বেরিয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। আর বুধবার সকাল থেকেই প্রচারে নেমে পড়লেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা। এ দিন প্রচারে বেরিয়েছিলেন শশী পাঁজা। নিজের কেন্দ্র শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র ঘুরে ঘুরে জনসংযোগ করেছেন তিনি
টিকিট পেয়েই প্রচারে তৃণমূলের একাধিক প্রার্থী


কলকাতা, ১৮ মার্চ (হি.স.): মঙ্গলবার বেরিয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। আর বুধবার সকাল থেকেই প্রচারে নেমে পড়লেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা। এ দিন প্রচারে বেরিয়েছিলেন শশী পাঁজা। নিজের কেন্দ্র শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র ঘুরে ঘুরে জনসংযোগ করেছেন তিনি। এ দিন প্রচারে ছিলেন তৃণমূলের প্রার্থী কুণাল ঘোষ-ও। বেলেঘাটায় বাড়ি বাড়ি ঘুরে প্রচারের পাশাপাশি নিজের হাতে দেওয়ালও লিখেছেন তিনি। টিকিট পেয়েই নিজের কেন্দ্রে জনসংযোগে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। নিজের কেন্দ্রে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি। এবার বালিগঞ্জের প্রার্থী হয়েছেন তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার প্রচারে ছিলেন তিনিও। প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলের আরেক প্রার্থী শ্রেয়া পাণ্ডে। মানিকতলা থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande