প্রাক্তন পুলিশকর্তা থেকে তৃণমূল প্রার্থী, মুর্শিদাবাদে এলেন হুমায়ুন কবীর
মুর্শিদাবাদ, ১৮ মার্চ (হি. স.): একসময় মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব সামলেছেন, আর এবার সেই জেলাতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ফের পা রাখলেন হুমায়ুন কবীর। বর্তমানে ডেবরা কেন্দ্রের ‍বিদায়ী বিধায়ক হুমায়ুনকে ডোমকল বিধানসভা কেন্দ্র থ
হুমায়ূন প্রচার


মুর্শিদাবাদ, ১৮ মার্চ (হি. স.): একসময় মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব সামলেছেন, আর এবার সেই জেলাতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ফের পা রাখলেন হুমায়ুন কবীর। বর্তমানে ডেবরা কেন্দ্রের ‍বিদায়ী বিধায়ক হুমায়ুনকে ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল।বুধবার মুর্শিদাবাদে এসে প্রথমেই নবনিযুক্ত জেলা পুলিশ সুপার-এর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতা ও রাজনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য রাখেন।হুমায়ুন জানান, চাকরিসূত্রে দীর্ঘদিন মুর্শিদাবাদে থাকার ফলে জেলার প্রতিটি এলাকা তাঁর চেনা। একসময় জেলায় সিন্ডিকেট রাজ ছিল, যা তিনি প্রশাসনিক দায়িত্বে থেকে নিয়ন্ত্রণে এনেছিলেন বলেও দাবি করেন। তিনি আরও জানান, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ডোমকল থেকে প্রার্থী হয়েছেন। আসন্ন নির্বাচনে চতুর্থবারের জন্য তৃণমূল ক্ষমতায় ফিরবে বলেও আশাবাদী তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande