পার্সেল ডেলিভারি বয়ের ছদ্মবেশে নেশা পাচার, আগরতলায় আটক দুই
আগরতলা, ১৮ মার্চ (হি.স.) : পার্সেল ডেলিভারি বয়ের ছদ্মবেশে নেশা সামগ্রী পাচারের চেষ্টা ভেস্তে দিল এডি নগর থানার পুলিশ। রুটিন যানবাহন তল্লাশির সময় কবিরাজ টিলা এলাকায় দুই যুবককে আটক করা হয়। তাদের মধ্যে একজন নাবালক হওয়ায় তার নাম-পরিচয় গোপন রাখা
দুই নেশা পাচারকারী আটক


আগরতলা, ১৮ মার্চ (হি.স.) : পার্সেল ডেলিভারি বয়ের ছদ্মবেশে নেশা সামগ্রী পাচারের চেষ্টা ভেস্তে দিল এডি নগর থানার পুলিশ। রুটিন যানবাহন তল্লাশির সময় কবিরাজ টিলা এলাকায় দুই যুবককে আটক করা হয়। তাদের মধ্যে একজন নাবালক হওয়ায় তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো চেকিং চলাকালীন একটি বাইকে করে আসা দুই যুবককে থামার সংকেত দেওয়া হলে তারা তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। তল্লাশিতে তাদের কাছ থেকে একটি বাইকসহ মোট ১৪০ শিশি এসকপ (নেশাজাতীয় কফ সিরাপ) উদ্ধার হয়।

এডি নগর থানার ওসি অভিজিৎ মণ্ডল জানান, ধৃতরা পার্সেল ডেলিভারি বয়ের মতো ব্যাগ ব্যবহার করে চতুরতার সঙ্গে নেশা সামগ্রী পাচারের পরিকল্পনা করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচার চক্রের সঙ্গে তাদের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande