মুজাফফরপুরে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে মৃত ১ গ্রামবাসী, আহত ৩ পুলিশ কর্মী
মুজাফফরপুর , ১৮ মার্চ (হি.স.): বিহারের মুজাফফরপুরে জেলার গাইঘাট থানার আসিয়া গ্রামে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে পকসো আইনে এক অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক
মুজাফফরপুরে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে মৃত ১ গ্রামবাসী, আহত ৩ পুলিশ কর্মী


মুজাফফরপুর , ১৮ মার্চ (হি.স.): বিহারের মুজাফফরপুরে জেলার গাইঘাট থানার আসিয়া গ্রামে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে পকসো আইনে এক অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ বাঁধে। গুলিবিদ্ধ হয়ে এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তিনজন পুলিশকর্মী।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক নাবালিকার উপর নির্যাতনের ঘটনায় আদালতের নির্দেশে অভিযুক্তকে ধরতে গ্রামে অভিযান চালাতে যায় পুলিশ। অভিযুক্তকে ধরার চেষ্টা করতেই গ্রামবাসীরা বাধা দেয় এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা চালায় এবং দুটি পুলিশ গাড়ি ভাঙচুর করে।

মুজাফফরপুরের এসএসপি কান্তেশ কুমার মিশ্র জানান, অভিযানের সময় পুলিশের উপর প্রাণঘাতী হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুলি চালানোর ঘটনাও সামনে এসেছে। গ্রামবাসীদের দিক থেকেও গুলি চালানো হয় বলে অভিযোগ। এতে জগৎবীর রায় (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একাধিক থানা থেকে বাহিনী নিয়ে গিয়ে পুলিশ টহল দিচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande