(আপডেট) গুজরাট বিধানসভায় বোমা হামলার হুমকি ইমেল, উপমুখ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক
গান্ধীনগর, ১৮ মার্চ (হি.স.): গুজরাট বিধানসভা চত্বরে বোমা রাখার গুজবে আতঙ্ক ছড়াল। বুধবার সকালে বাজেট অধিবেশন চলাকালীন ইমেলে ওই হুমকি বার্তা আসে। হুড়োহুড়ি পড়ে যায় বিধানসভা চত্বরে। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়কারী দল ও নিরাপত্তা কর্মীরা আসেন। তবে খানাত
(আপডেট) গুজরাট বিধানসভায় বোমা হামলার হুমকি ইমেল, উপমুখ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক


গান্ধীনগর, ১৮ মার্চ (হি.স.): গুজরাট বিধানসভা চত্বরে বোমা রাখার গুজবে আতঙ্ক ছড়াল। বুধবার সকালে বাজেট অধিবেশন চলাকালীন ইমেলে ওই হুমকি বার্তা আসে। হুড়োহুড়ি পড়ে যায় বিধানসভা চত্বরে। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়কারী দল ও নিরাপত্তা কর্মীরা আসেন। তবে খানাতল্লাশি করেও বোমা মেলেনি। পরে তা গুজব বলে আশ্বস্ত করে পুলিশ। বিধানসভায় বোমা হামলার হুমকির বিষয়ে প্রাপ্ত ইমেল নিয়ে আলোচনার জন্য উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভির সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি বলেন, গুজরাটের শীর্ষ পুলিশ কর্তারা হুমকি ইমেলের বিষয়টি নিয়ে তদন্ত করছেন। হুমকি ইমেল যখন আসে, তখন আমি অন্যান্যদের সঙ্গে বিধানসভায় উপস্থিত ছিলাম। গুজরাট পুলিশের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।

এই বোমা হামলার হুমকির প্রেক্ষিতে, ডিজিপি ড. কে. এল. এন. রাও-সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্তারা রাজ্য বিধানসভা চত্বর পরিদর্শন করেন। এই প্রসঙ্গে গান্ধীনগরের এসপি রবি তেজা ভাসামশেট্টি বলেন, আজ সকালে গুজরাট বিধানসভায় একটি বোমা হামলার হুমকি ইমেল পাওয়া যায়। ওই ইমেলটি পাওয়ার পর, পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালায়। তল্লাশি করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, এরপরে বিধানসভার কার্যক্রম শুরু হয়। যিনি ওই ইমেলটি পাঠিয়েছেন, তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande