জলীয় বাষ্পের দরুণ ঝড়-বৃষ্টির পরিস্থিতি, দক্ষিণবঙ্গে থামবে না এখনই
কলকাতা, ১৮ মার্চ (হি.স.): আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই পরিস্থিতি এখনই বদলাবে না। আগামী ২৪ ঘণ্টা কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল অথবা সন্ধ্যার দিকে বৃষ্টির
বুধের পর বৃষ্টি থামবে, দক্ষিণবঙ্গে চড়বে তাপমাত্রার পারদ


কলকাতা, ১৮ মার্চ (হি.স.): আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই পরিস্থিতি এখনই বদলাবে না। আগামী ২৪ ঘণ্টা কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল অথবা সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সৌজন্যে আবহাওয়া মোটামুটি মনোরম রয়েছে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে ঝড়-বৃষ্টির এই পরিস্থিতি চলবে শনিবার পর্যন্ত। তবে তার পর থেকে আকাশ পরিষ্কার হবে। বৃষ্টিও কমবে। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গের সব জেলায় আগামী ২৩ মার্চ পর্যন্ত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande