বাদুড়িয়ায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
উত্তর ২৪ পরগনা, ১৯ মার্চ (হি.স.): নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকায় ''বিবেচনাধীন'' হিসেবে চিহ্নিত এক যুবকের ঝুলন্ত দেহ মিলল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। মৃতের পরিবারের দাবি, বিবেচনাধীন থাকার আতঙ্কেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ব
বাদুড়িয়ায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার


উত্তর ২৪ পরগনা, ১৯ মার্চ (হি.স.): নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকায় 'বিবেচনাধীন' হিসেবে চিহ্নিত এক যুবকের ঝুলন্ত দেহ মিলল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। মৃতের পরিবারের দাবি, বিবেচনাধীন থাকার আতঙ্কেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার পশ্চিম নাটুরিয়ার ১৩১ নম্বর বুথে। মৃতের নাম ইসমাইল মোল্লা, তাঁর বয়স বছর ছত্রিশ। মৃতের পরিবারের দাবি, চূড়ান্ত তালিকা প্রকাশের পর তাঁর নাম বিবেচনাধীন হিসেবে থাকায় দুচিন্তা করছিলেন ইসমাইল। একাধিক বার সে কথা প্রতিবেশী ও বাড়ির লোকদের জানিয়েও ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বাড়িতে যখন কেউ ছিল না, তখন ঘরে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পরিজনেরা জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande