কানপুরে গুলির লড়াই, আহত পুলিশ ও অভিযুক্ত
কানপুর, ১৯ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের কানপুরে পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কানপুরে বুধবার গভীর রাতে গুলির লড়াইয়ের সময় অভিযুক্ত এবং পুলিশ উভয়ই আহত হয়েছে। বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্তর না
কানপুরে গুলির লড়াই, আহত পুলিশ ও অভিযুক্ত


কানপুর, ১৯ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের কানপুরে পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কানপুরে বুধবার গভীর রাতে গুলির লড়াইয়ের সময় অভিযুক্ত এবং পুলিশ উভয়ই আহত হয়েছে। বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্তর নাম কুলদীপ। সে কাসগঞ্জ জেলার পাতিয়ালি থানার অন্তর্গত এলাকার মিল্ক ইলাহি আল্লাউয়াপুর গ্রামের বাসিন্দা। কুলদীপকে ১৪ মার্চ এক মহিলার কানের দুল ছিনতাই এর ঘটনায় গ্রেফতার করে থানায় আনা হয়। পুলিশ যখন চুরি যাওয়া কানের দুল উদ্ধারের জন্য কুলদীপকে নিয়ে যাচ্ছিল। কুলদীপ লুকিয়ে রাখা একটি পিস্তল দিয়ে এক পুলিশের উপর গুলি চালায়। অভিযুক্তর গুলি এক পুলিশের হাতে লাগলে তিনি আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে অভিযুক্তর পায়ে লাগে। অভিযুক্তর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই মহিলার চুরি যাওয়া কানের দুল উদ্ধার করে। আহত পুলিশ ও অভিযুক্তকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে উভয়ই চিকিৎসাধীন।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande