

অযোধ্যা, ১৯ মার্চ (হি.স.) : নবসম্বৎসর তথা বিক্রম সংবৎ ২০৮৩-র সূচনায় বৃহস্পতিবার ভোরে সরযূ নদীর তীরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন ভক্তরা। এই পবিত্র দিবস উপলক্ষ্যে অযোধ্যায় ধর্মীয় আবহে দিনটির সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অবধের প্রান্ত প্রচারক কৌশল, অযোধ্যা পুরনিগমের মেয়র গিরীশ পতি ত্রিপাঠী এবং সরযূ আরতি সমন্বয়ক মহন্ত শশিকান্ত দাস।
পুরনিগমের মেয়র গিরীশ পতি ত্রিপাঠী বলেন, নবসম্বৎসরের এই পবিত্র দিনে অযোধ্যাবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করা হয়েছে। তিনি প্রার্থনা করেন, এই দিনটি সকলের জীবনে নতুন উদ্যম, উৎসাহ ও ইতিবাচক শক্তি নিয়ে আসুক। পাশাপাশি সকলকে হিন্দু নববর্ষের শুভেচ্ছাও জানান তিনি। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষের প্রথম দিনকে স্বাগত জানাতে ভোর থেকেই সরযূ তীরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য