কুড়ুলের কোপে যুবককে খুনের অভিযোগ দুর্গাপুরে
দুর্গাপুর, ২ মার্চ (হি.স.): এক মহিলাকে গালিগালাজ ও হুমকি দেওয়ার প্রতিবাদ করায় কুড়ুলের কোপে এক যুবককে খুন করার অভিযোগ উঠল অন্য এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম গোপাল দাস। আর অভিযুক্ত যুবকের নাম বিজয় টুডু। জানা গেছে, রবিবার রা
কুড়ুলের কোপে যুবককে খুনের অভিযোগ দুর্গাপুরে


দুর্গাপুর, ২ মার্চ (হি.স.): এক মহিলাকে গালিগালাজ ও হুমকি দেওয়ার প্রতিবাদ করায় কুড়ুলের কোপে এক যুবককে খুন করার অভিযোগ উঠল অন্য এক যুবকের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম গোপাল দাস। আর অভিযুক্ত যুবকের নাম বিজয় টুডু। জানা গেছে, রবিবার রাতে ঘটনাটি ঘটে দুর্গাপুরের পলাশডিহা দক্ষিণ আদিবাসী পাড়া এলাকায়। পুলিশ অভিযুক্ত বিজয় টুডুকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়েরা। সোমবার সকালে পুলিশকে ঘেরাও করেন এলাকাবাসীরা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয় পুলিশের কাছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande