সোমবার রায়পুরে হোলি-মিলন উদযাপনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী সাই
রায়পুর, ২ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই সোমবার রায়পুর শহরের বিভিন্ন স্থানে আয়োজিত হোলি মিলন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, এ দিন বিকেল ৪টায় তিনি রায়পুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হোলি মিলন সমারোহে যোগ দে
সোমবার রায়পুরে হোলি-মিলন উদযাপনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী সাই


রায়পুর, ২ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই সোমবার রায়পুর শহরের বিভিন্ন স্থানে আয়োজিত হোলি মিলন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, এ দিন বিকেল ৪টায় তিনি রায়পুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হোলি মিলন সমারোহে যোগ দেবেন।

এরপর বিকেল ৫টায় ধরসিয়ায় আয়োজিত আরেকটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। তারপর সন্ধ্যা ৬টায় যাবেন রায়পুরের শঙ্কর নগরে। সেখানে আয়োজিত একটি হোলি মিলন উদযাপনে উপস্থিত থাকবেন তিনি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এ দিন সন্ধ্যা ৭টায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই নিজের সরকারি বাসভবনে ফিরে আসবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande