গুয়াহাটিতে উদ্ধার প্রায় ছয় কোটি টাকার মাদক, গ্রেফতার চার
গুয়াহাটি, ২ মার্চ (হি.স.) : রাজধানী গুয়াহাটির বশিষ্ঠ থানার পুলিশ একটি ট্রাক থেকে বিপুল পরিমাণের মাদকদ্ৰব্য বাজেয়াপ্ত করেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করছে পুলিশ। আজ সোমবার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ট্রাক থেকে
ছয় কোটি টাকার ড্রাগস পাচারে জড়িত অভিযোগে গ্রেফতার চাল


গুয়াহাটি, ২ মার্চ (হি.স.) : রাজধানী গুয়াহাটির বশিষ্ঠ থানার পুলিশ একটি ট্রাক থেকে বিপুল পরিমাণের মাদকদ্ৰব্য বাজেয়াপ্ত করেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করছে পুলিশ।

আজ সোমবার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণের মাদকদ্ৰব্য উদ্ধার করা হয়েছে। মাদকদ্ৰব্যগুলি ট্রাকের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে আনা হচ্ছিল। বাজেয়াপ্তকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানানো হয়েছে।

মাদক পাচারের অভিযোগে চার চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নাম নবীর আলি, সাইফুল হক, কুতুবুদ্দিন শেখ এবং রবি বর্মণ।

পুলিশ এ ঘটনায় এনডিপিএস আইনের অধীনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত সকল অভিযুক্তকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande