
শ্রীভূমি (অসম), ২ মার্চ (হি.স.) : শ্রীভূমির জেলা আয়ুক্ত এক আদেশ যোগে হোলি উৎসব উপলক্ষ্যে আগামী ৪ মার্চ, বুধবার সমগ্র শ্রীভূমি জেলায় এনআই অ্যাক্টের বলে স্থানীয় ছুটি ঘোষণা করেছেন।
জেলা আয়ুক্তের এই আদেশের ফলে বুধবার জেলায় অত্যাবশ্যক ও জরুরি পরিষেবা প্রদানকারী কার্যালয়গুলি ছাড়া সব কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কার্যালয়, রাজস্ব ও ম্যাজিস্টেরিয়াল কোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিত্তীয় প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। তবে চলমান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ও অন্যান্য বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটি সহ অন্য কোনও রিক্রিউটমেন্ট পরীক্ষা, লিখিত পরীক্ষা অথবা সাক্ষাৎকার এই আদেশের ফলে প্রভাবিত হবে না এবং বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি ও বিভাগের পূর্ব নির্ধারিত সূচি অনুসারে চলবে বলে আদেশে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস