গরিফা স্টেশনের কাছে রেললাইনের ধারে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার
নৈহাটী, ২ মার্চ (হি. স.) : সোমবার নৈহাটী –ব্যান্ডেল রেললাইনের গরিফা স্টেশনের কাছে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় বাসিন্দারা আপ লাইনের পাশেই মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন দেহটি। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড়
ডেড বডি গরিফা রেল লাইনে


নৈহাটী, ২ মার্চ (হি. স.) : সোমবার নৈহাটী –ব্যান্ডেল রেললাইনের গরিফা স্টেশনের কাছে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় বাসিন্দারা আপ লাইনের পাশেই মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন দেহটি। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়।স্থানীয়দের তরফে খবর দেওয়া হলে ব্যান্ডেল জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে অনুমান, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনও ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।মৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন ও ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে। লাইসেন্সে গণেশ প্রসাদ যাদব নামে এক ব্যক্তির নাম এবং তাঁর পিতা সীতারাম প্রসাদ যাদবের নাম উল্লেখ রয়েছে। তবে মৃত ব্যক্তি তিনিই কি না, তা নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে।যুবকের পরনে ছিল নীল রঙের জিনস প্যান্ট ও সাদা রঙের জামা। ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা তৈরি হলেও রেল চলাচলে বড়সড় কোনও প্রভাব পড়েনি। পুলিশ ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চালাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande