
কলকাতা, ২ মার্চ (হি.স.): নজরুল মঞ্চে ‘তফশিলির সংলাপ’ সমাবেশে সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের বিশেষ নির্দেশ দিলেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আত্মতুষ্টিতে ভুগলে হবে না। এসসি এসটি অধ্যুষিত ৮৪টি বিধানসভায় গিয়ে সবাইকে বোঝাতে হবে। আগামী ২ মাস নাগরিকদের সামনে তুলে ধরতে কী ভাবে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের উপর অত্যাচার হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। এই সমস্ত এসসি এসটি সংরক্ষিত এলাকায় গিয়ে বোঝাতে হবে। যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাদের আসল রূপ দেখান।
নজরুল মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেন, যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুব গায়ের জ্বালা। বিজেপি এসআইআর করে লাইনে দাঁড় করিয়ে নাম কেটে দিয়েছে। আর তৃণমূল লাইনে দাঁড় করিয়ে ১৫০০ টাকা করে ভাতা দিয়েছে। মমতা সরকার দিচ্ছে আর মোদী সরকার নিচ্ছে। কেন্দ্রীয় সরকার দেখাক গত পাঁচ বছরে বাংলার মানুষের জন্য দশ পয়সা দিয়েছে আমি রাজনীতি ছেড়ে দেব।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ