ভোটার তালিকায় নাম বিবেচনাধীন; আতঙ্কে মৃত্যুর অভিযোগ, মুর্শিদাবাদে তৃণমূলের পথ অবরোধ
মুর্শিদাবাদ, ২ মার্চ (হি. স.): চূড়ান্ত ভোটার তালিকায় পরিবারের ১০ জনের নাম বিবেচনাধীন থাকার জেরে আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠলো এক বৃদ্ধের। মৃতের নাম আব্দুল শেখ (৭০)। ঘটনাটি মুর্শিদাবাদ থানার গুধিয়া গ্রামে। পরিবার ও তৃণমূল
এস আই আর আতঙ্কে মৃত্যু


মুর্শিদাবাদ, ২ মার্চ (হি. স.): চূড়ান্ত ভোটার তালিকায় পরিবারের ১০ জনের নাম বিবেচনাধীন থাকার জেরে আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠলো এক বৃদ্ধের। মৃতের নাম আব্দুল শেখ (৭০)। ঘটনাটি মুর্শিদাবাদ থানার গুধিয়া গ্রামে। পরিবার ও তৃণমূলের দাবি, ভোটার তালিকা সংক্রান্ত অনিশ্চয়তা ঘিরে চরম মানসিক চাপে পড়েই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং রাতে তাঁর মৃত্যু হয়।এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে গুধিয়া বকুলতলা মোড়ে হরিরামপুর–বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলায় বহু গাড়ি রাস্তায় আটকে পড়ে। কিছু যানবাহন বিকল্প পথ ধরে গন্তব্যে রওনা দেয়। সকাল ১০টা পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যায়। খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়-সহ ব্লকের একাধিক নেতা-কর্মী অবরোধস্থলে উপস্থিত ছিলেন। শাওনী সিংহ রায় বলেন, “মুর্শিদাবাদ বিধানসভার ২৪৪ নম্বর বুথের ভোটার ছিলেন আব্দুল শেখ। অযথা আতঙ্ক তৈরি করে সাধারণ মানুষের জীবন বিপন্ন করা হচ্ছে।”অবরোধে আটকে পড়া গাড়িচালক কামাল শেখ ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমাধানের দাবি জানান।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande