প্রাক্তন পঞ্চায়েত প্রধানের পুকুর থেকে উদ্ধার দুটি টোটো, মেখলিগঞ্জে দানা বাঁধছে রহস্য
কোচবিহার, ২ মার্চ (হি. স.): কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকায় সোমবার এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানের পুকুর থেকে রহস্যজনকভাবে দুটি টোটো (ই-রিকশা) উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রচুর মানুষ ভিড় জমান। ত
প্রাক্তন পঞ্চায়েত প্রধানের পুকুর থেকে উদ্ধার দুটি টোটো, মেখলিগঞ্জে দানা বাঁধছে রহস্য


কোচবিহার, ২ মার্চ (হি. স.): কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকায় সোমবার এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানের পুকুর থেকে রহস্যজনকভাবে দুটি টোটো (ই-রিকশা) উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রচুর মানুষ ভিড় জমান।

তথ্য অনুযায়ী, ভোটবাড়ির প্রাক্তন প্রধান মৃত্যুঞ্জয় সিং সরকারের পুকুরের জলের নিচে ওই দুটি টোটোর হদিশ মেলে। মৃত্যুঞ্জয় সিং জানান, গত কয়েকদিন ধরেই পুকুরের জলে কিছু একটা ভাসতে দেখা যাচ্ছিল। দূর থেকে দেখে মনে হয়েছিল কেউ হয়তো প্লাস্টিক বা ত্রিপল ফেলেছে। সোমবার সকালে এক ব্যক্তি যখন সেই প্লাস্টিক সরাতে পুকুরে নামেন, তখন বোঝা যায় সেটি আসলে টোটোর ছাদ। তল্লাশি চালাতেই জলের নিচে একটি টোটো পাওয়া যায়। একটু খুঁজতেই তার পাশ থেকে আরও একটি টোটোর হদিশ মেলে।

খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাক্তন প্রধানের অনুমান, অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী বেশ কয়েকদিন আগে টোটো দুটি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে গেছে।

পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে টোটো দুটি উদ্ধার করেছে। টোটোর নম্বর প্লেট এবং ইঞ্জিন নম্বর যাচাই করে মালিকের পরিচয় জানার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনার পিছনে কোনো বড় চক্রের হাত থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande