পাথারকান্দি পুলিশের অভিযানে প্রায় দশ কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার এক
পাথারকা‌ন্দি (অসম), ২০ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি ও বাজারিছড়া থানা এবং বারইগ্রাম ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় দশ কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট। মাদক পাচারের অভিযোগে একজনকে গ্ৰেফতার করা হয়েছে। আজ শুক্রবার
শ্ৰীভূমি জেলায় দশ কোটি টাকার মাদক সহ গ্ৰেফতার এক


পাথারকা‌ন্দি (অসম), ২০ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি ও বাজারিছড়া থানা এবং বারইগ্রাম ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় দশ কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট। মাদক পাচারের অভিযোগে একজনকে গ্ৰেফতার করা হয়েছে।

আজ শুক্রবার পাথারকা‌ন্দি থানার ওসি ইনস্পেক্টর মানসজ্যোতি বড়ো এ খবর দিয়ে জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বৃহস্প‌তিবার রা‌তে পাথারকান্দির বাইপাসে বাজারিছড়া থানা এবং বারইগ্রাম ফাঁড়ি পু‌লিশের যৌথ দল নিয়ে মাদক-বি‌রোধী অভিযা‌নে নামেন তিনি। আজ ভোররাত প্রায় দুটা নাগাদ বাইপাসে শ্রীভূমি থেকে ত্রিপুরাগামী এএস ২৬ সি ৯৩৫৯ নম্বরের একটি খালি ট্রাকের গতিরোধ করেন পুলিশের অভিযানকারীরা।

ট্রাকে তালাশি চালিয়ে পেছনে একটি গোপন বক্স থেকে এক লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলির কা‌লোবাজারে মূল্য কমপক্ষে দশ কোটি টাকা হ‌বে, জানান ওসি মানসজ্যোতি।

তিনি জানান মাদক পাচারে জ‌ড়িত অভিযোগে পাথারকা‌ন্দি থানাধীন হাফা‌নিয়া গ্রামের জনৈক ইন্তাজ আলির ছেলে জাকির হুসেনকে গ্রেফতার করা হয়েছে। তবে রাতে অন্ধকারের সুযোগে পালিয়ে গা ঢাকা দিয়েছে ট্রাকের চালক।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande