হাইলাকান্দির দুর্গম এলাকায় ভোটের প্রস্তুতি দেখলেন জেনারেল অবজারভার
হাইলাকান্দি (অসম), ২০ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিত হাইলাকান্দি জেলার কাটলিছড়া রাজস্ব চক্রের অন্তর্গত ‘শ্যাডো এরিয়া’ হিসেবে চিহ্নিত বিভিন্ন ভোটকেন্দ্র আজ শুক্রবার সরেজমিনে পরিদর্শন করেছেন জেনারেল অবজার্ভার জি ভিরাপান্ড
কাটলিছড়ার প্রত্যন্ত বুথ পরিদর্শন জেনারেল অবজার্ভার জি ভিরাপান্ডিয়ানের


হাইলাকান্দি (অসম), ২০ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিত হাইলাকান্দি জেলার কাটলিছড়া রাজস্ব চক্রের অন্তর্গত ‘শ্যাডো এরিয়া’ হিসেবে চিহ্নিত বিভিন্ন ভোটকেন্দ্র আজ শুক্রবার সরেজমিনে পরিদর্শন করেছেন জেনারেল অবজার্ভার জি ভিরাপান্ডিয়ান (আইএএস)।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলিতে যোগাযোগ ব্যবস্থার অবস্থা এবং ‘অ্যাসিওরড মিনিমাম ফ্যাসিলিটিজ’ (এএমএফ) যেমন পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ এবং ভোটারদের বসার ব্যবস্থা ইত্যাদি খতিয়ে দেখেছেন। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলে নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে তাঁদের মতামত ও প্রতিক্রিয়াও সংগ্রহ করেছেন তিনি।

জেলা প্রশাসনের তরফ থেকে এ খবর দিয়ে জানানো হয়েছে, এ ধরনের পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো, প্রত্যন্ত ও দুর্গম এলাকায়ও যাতে ভোটগ্রহণ নির্বিঘ্ন, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা। ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনও ভোটার যাতে বাদ না পড়েন, সে দিকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande