ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা রাজ্যপালের
গুয়াহাটি, ২০ মাৰ্চ (হি.স.) : অসমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাজ্যের জনগণকে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক বার্তায় রাজ্যপাল তাঁর শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসের সমাপ্তির
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা রাজ্যপালের


গুয়াহাটি, ২০ মাৰ্চ (হি.স.) : অসমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাজ্যের জনগণকে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

আজ এক বার্তায় রাজ্যপাল তাঁর শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসের সমাপ্তির পর ঈদ-উল-ফিতর শান্তি, কৃতজ্ঞতা এবং আত্মিক পুনর্নবীকরণের প্রতীক। তিনি আশা প্রকাশ করে বলেন, এই উৎসব সমাজের সব স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধার বন্ধনকে আরও মজবুত করবে।

রাজ্যপাল আরও বলেন, ঈদ হলো সহমর্মিতা, উদারতা এবং একতার উৎসব। তিনি সকলকে দয়া ও দানশীলতার মূল্যবোধকে গ্রহণ করা এবং আরও অন্তর্ভুক্তিমূলক ও সামঞ্জস্যপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সবার সুখ-সমৃদ্ধি কামনা করে এই উৎসবের মর্ম অনুসরণ করে সকলের শান্তি ও কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande