অসম বিস নিৰ্বাচন : মুখ্যমন্ত্ৰী সহ ১০৯ জন প্ৰাৰ্থীর মনোনয়ন দাখিল
গুয়াহাটি, ২০ মাৰ্চ (হি.স.) : আগামী ৯ এপ্ৰিল অনুষ্ঠেয় অসম বিধানসভা নিৰ্বাচন উপলক্ষ্যে আজ শুক্ৰবার রাজ্যের ৩৫টি জেলায় বিজপি, কংগ্রেস, রাইজর দল সহ প্রায় সব দলের মোট ১০৯ জন প্ৰাৰ্থী তাঁদের মনোনয়নপত্ৰ দাখিল করেছেন। এখন পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় মোট
মনোনয়নপত্ৰ পেশ জালুকবাড়ির বিজেপি-প্রার্থী হিমন্তবিশ্ব শৰ্মার


গুয়াহাটি, ২০ মাৰ্চ (হি.স.) : আগামী ৯ এপ্ৰিল অনুষ্ঠেয় অসম বিধানসভা নিৰ্বাচন উপলক্ষ্যে আজ শুক্ৰবার রাজ্যের ৩৫টি জেলায় বিজপি, কংগ্রেস, রাইজর দল সহ প্রায় সব দলের মোট ১০৯ জন প্ৰাৰ্থী তাঁদের মনোনয়নপত্ৰ দাখিল করেছেন।

এখন পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় মোট ১১৬ জন প্রার্থী ২১৯টি মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা রাজ্যে নির্বাচনী তৎপরতা দ্রুত বাড়ছে বলে ইঙ্গিত দিচ্ছে।

আজ মনোনয়নপত্র যাঁরা দাখিল করেছেন তাঁদের মধ্যে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি-প্রার্থী ড. হিমন্তবিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু, স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘল, জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা, অর্থমন্ত্রী অজন্তা নেওগ, বিধানসভায় বিরোধী নেতা দেবব্রত শইকিয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ মুখ রয়েছেন।

নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৩ মার্চ (২০২৬)।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande