ছত্তিশগড়ে কর্মরত ত্রিপুরার বিএসএফ জওয়ানের মৃত্যু
বক্সনগর (ত্রিপুরা), ২০ মার্চ (হি.স.) : পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগের মুহূর্তে এক মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে বক্সনগর ও বিশালগড় এলাকা। ছত্তিশগড়ে কর্মরত বিএসএফ জওয়ান ওয়াসিম মিয়ার অকাল মৃত্যুতে উৎসবের আনন্দ ম্লান হয়ে গেছে গোটা অঞ্চলে।
বিএসএফ জওয়ানের মৃত্যু

জানা গেছে, ওয়াসিম মিয়া বিএসএফ-এর ১৩৩ নম্বর ব্যাটালিয়নের একজন কর্মরত জওয়ান ছিলেন। তার পৈতৃক বাড়ি বক্সনগর ব্লকের পুঠিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় হলেও দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ বিশালগড়ের উত্তর রাউৎখলা এলাকায় বসবাস করছিলেন।

কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ছত্তিশগড়ের রায়পুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তাঁর স্ত্রীও সেখানে পৌঁছান। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও বৃহস্পতিবার রাত প্রায় ১১টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঈদের ঠিক আগে এই অকাল প্রয়াণের খবর পৌঁছাতেই পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। এলাকাবাসীর মধ্যেও শোকের আবহ বিরাজ করছে। ওয়াসিম মিয়া ছিলেন অত্যন্ত শান্ত, ভদ্র ও সদালাপী স্বভাবের মানুষ, ফলে এলাকায় তিনি সকলের কাছেই প্রিয় ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, তাঁর স্ত্রী সর্বশিক্ষা অভিযানের একজন শিক্ষিকা এবং বর্তমানে জম্পুইজলা এলাকার একটি বিদ্যালয়ে কর্মরত। পরিবারে স্ত্রী ছাড়াও তাঁর দুই কন্যা সন্তান রয়েছে। পরিবার সূত্রে আরও জানা গেছে, শনিবার তাঁর মরদেহ বাড়িতে আনা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ

 rajesh pande