বাংলার ভ্রাতৃত্ব অটুট থাকবে, ঈদে সম্প্রীতি ও ঐক্যের বার্তা অভিষেকের
কলকাতা, ২১ মার্চ (হি.স.): বাংলার ভ্রাতৃত্ব অটুট থাকবে, রেড রোডে ঈদের অনুষ্ঠানে এসে এই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ভাইদের ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। দিওয়
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২১ মার্চ (হি.স.): বাংলার ভ্রাতৃত্ব অটুট থাকবে, রেড রোডে ঈদের অনুষ্ঠানে এসে এই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ভাইদের ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। দিওয়ালিতে রাম আছেন তো ঈদে আছেন রহিম। যে চাঁদ দেখে ঈদ পালন করা হয়, সেই চাঁদ দেখেই করবা চৌথের ব্রত খোলা হয়। হিন্দুকে মুসলিমের সঙ্গে লড়িয়ে দিচ্ছে। মুসলিমকে হিন্দুদের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে। কিন্তু বাংলার ভ্রাতৃত্ব অটুট থাকবে।’

শনিবার সকালে রেড রোডে ঈদের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই অভিষেক বলেন, বাংলার ভ্রাতৃত্ব অটুট থাকবে। শনিবার রেড রোডে অভিষেকের বক্তৃতা ছিল সংক্ষিপ্ত। তিনি মানবতার কথা বলেন। বলেন ঐক্য এবং সম্প্রীতির কথাও। তাঁর কথায়, ‘‘মানবতার জন্য একজোট হতে হবে সকলকে। বাংলার সম্প্রীতি অটুট থাক।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande