ঝড়ে বাজারের ছাদ ভেঙে মৃত্যু নৈশপ্রহরীর, মালদায় চাঞ্চল্য
মালদা, ২১ মার্চ (হি.স.): প্রবল ঝড়-বৃষ্টির জেরে শনিবার জেলার ঐতিহাসিক নেতাজি পুরবাজারের ছাদের একটি অংশ ধসে পড়ে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মন্টু সরকার বলে জানা গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ইংলিশ বাজার পৌরসভার এক সাফাইকর্মী, দী
ঝড়ে বাজারের ছাদ ভেঙে মৃত্যু নৈশপ্রহরীর, মালদায় চাঞ্চল্য


মালদা, ২১ মার্চ (হি.স.): প্রবল ঝড়-বৃষ্টির জেরে শনিবার জেলার ঐতিহাসিক নেতাজি পুরবাজারের ছাদের একটি অংশ ধসে পড়ে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মন্টু সরকার বলে জানা গেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় ইংলিশ বাজার পৌরসভার এক সাফাইকর্মী, দীপ সরদার গুরুতর আহত হয়েছেন। ঘটনার খবর পেয়েই দমকল বাহিনী ও এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে দীর্ঘ প্রচেষ্টার পর ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। মালদার এই প্রাচীন ও ব্যস্ত বাজারটি দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ অবস্থায় ছিল। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের পুনর্নির্মাণের জন্য একাধিকবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে, ঈদের সকালে এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার জেরে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার বিরুদ্ধে গাফিলতির গুরুতর অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা, যা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande